আমরা যেন গণমাধ্যমের উপর গত ফ্যাসিষ্ঠ সরকারের মত চড়াও হয়ে না উঠি একথা আমাদের সরকারকে সবসময় মনে রাখতে হবে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সম্মিলিত আয়োজিত এক ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে জনগণের সমর্থনের মধ্য দিয়ে জনগণের আস্থা নিয়ে একটি নতুন সরকার গঠিত হয়েছে। সেই পার্লামেন্টের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে ।সে পার্লামেন্টে নতুন যে গণতন্ত্রের কথা চিন্তা করছে তা একটা জনগণের প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে বলেও জানান তিনি।
এ সময় সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হাসান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার , তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
Reporter Name 




















