শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয়তাবাদী নবীন দল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
গতকাল মঙ্গলবার, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)তে ইফতার ও দোয়া মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এমপি।
এ সময় তিনি বলেন,ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে সরকার নির্বাচন ইশতেহারের কাজ অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করেন।
উপদেষ্টা আরোও বলেন, এমন ব্যক্তি বাংলাদেশের সরকার হয়েছেন যে বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য অতীতের সকল কার্যক্রম কে চ্যালেঞ্জ করে বলেছেন, উনার আমলে গণতন্ত্র সংকোচিত থাকবে। এখানে আর গুম, খুন, মিথ্যা মামলা হবে না তাই তিনি যা অঙ্গীকার করেছেন তা সাহসিকতার শহীদ পালন করবে কারণ তার শরীরে রয়েছে শহীদ জিয়ার রক্ত বলে দাবি করেন তিনি।
এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 


















