ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম গত ২৫ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সময়ে গৃহীত কার্যক্রম, উন্নয়ন উদ্যোগ ও পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্তভাবে নাগরিকদের অবহিত করেন।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মলনের মাধ্যমে সকল কার্যক্রম তুলে ধরেন তিনি।
তিনি উল্লেখ করেন,পরিবেশবান্ধব, টেকসই ও জলবায়ু সহনশীল নগর গঠনের লক্ষ্যে নিম্নোক্ত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
কর্পোরেশনের আওতাধীন ২০টি পার্ক ও উদ্যান, ১৩টি খেলার মাঠ, ২০টি চত্বরসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা-মসজিদপাড়া, শ্যামপুর, জুরাইন, ধানমন্ডি লেক, কবিরহাট, শ্যামবাজার ও খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য নিজস্ব তত্ত্বাবধানে নার্সারি স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জিরো পয়েন্ট হতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক মিডিয়ান ও ফুটপাতে ফুলগাছ ও টব স্থাপনের মাধ্যমে সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
‘অঞ্চল-০১ হতে অঞ্চল-০৫ পর্যন্ত জলাবদ্ধতা নিরসন ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে।
সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ
একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক নগর গঠনের লক্ষ্যে-
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ১৮৭০ জন ইমামকে জনপ্রতি ৩০০০/- (তিন হাজার) টাকা এবং ১৮৭০ জন মুয়াজ্জিনকে জনপ্রতি ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা করে মোট ৮৪,৫০,০০০/- (চুরাশি লক্ষ পনের হাজার) টাকা ঈদ অনুদান হিসাবে হস্তান্তর করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল হতে এ অনুদান প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট ৪,৯৫০ (চার হাজার নয়শত পঞ্চাশ) জন পরিচ্ছন্নতা কর্মীদের অনুকূলে জনপ্রতি ৫০০০/- (পাঁচ হাজার) টাকা করে মোট ২,৪৭,৫০,০০০/- (দুই কোটি সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বরাদ্দ পরিচ্ছন্নতাকর্মীদের নিকট হস্তান্তর করা হয়।
ধর্মীয় প্রতিষ্ঠানে এককালীন অনুদান প্রদান করা হয়েছে ২০,০০০ টাকা।
নিজস্ব প্রতিবেদক 












