সিরাজগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ঘোষনাকে উপেক্ষা অরে এবং ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি ঘোষনা দেওয়ায়, বিক্ষোভ করছে ত্যাগী নেতাকর্মীরা।
গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে সিরাজগঞ্জের ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরী বাজারে বিএনপির নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন।
মুলত ছোনগাছা ইউনিয়ন কমিটি ঘোষনা করাকে কেন্দ্র করেই সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর এবং পৌর বিএনপির সম্মেলন কমিটির সদস্য মকবুল হোসেন চৌধুরীর বিরুদ্ধে, বিএনপির ত্যাগী নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।
নেতাকর্মীরা বলছেন, গত ১০ সেপ্টেম্বর সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আবু সাইদ সুইট তার ফেসবুক পেজে ছোনগাছার ৯টি ওয়ার্ডের কমিটিসহ ৭টি ইউনিয়নের কমিটি ঘোষনা করেন। এতে নেতাকর্মীরা উল্লাসিত হয়ে সম্মেলন প্রস্তুতি কমিটিকে অভিনন্দন জানান।ত
বে গত ৩০ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী সিরাজগঞ্জ জেলা বিএনপির অভিভাবক ইকবাল হাসান মাহমুদ টুকু ভিক্টোরিয়া স্কুল মাঠের জনসভায় বলেন, আপাতত আর কোন ইউনিয়ন বা অন্য কোন কমিটি করা হবে না বলে ঘোষনা দেন।
কিন্তু ইকবাল হাসান টুকুর ঘোষনাকে উপেক্ষা করে গত ০১ অক্টোবর বিএনপি নেতা মকবুল নতুন করে ৯টি ওয়ার্ডের কমিটি গঠন করেন এবং তার ফেসবুকে আপলোড করে ঘোষনা দেন। ত্যাগী নেতাকর্মীদের কমিটি থেকে বাদ দিয়ে নতুনদের স্থান দেয়ার বিষয়টি জানার পরই ছোনগাছা বিএনপির মধ্যে ক্ষোভ ও হতাশা শুরু হয়।
এতে বিক্ষুদ্ধ হয়ে ওঠে ত্যাগী ও কমিটি থেকে বঞ্চিত নেতাকর্মীরা। এ ক্ষোভ থেকেই বৃহস্পতিবার বিকেলে বিএনপির সাবেক নেতা শহিদুল ইসলাম, আব্দুল হালিম, লিটন ও সুলতান সেখের নেতৃত্বে পাঁচ ঠাকুরী বাজারে শতাধিক বিএনপি নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ করেন।
এ সময় তারা মকবুল হোসেন চৌধুরীকে ছোনগাছা ইউনিয়নে অবাঞ্চিত ঘোষনা করেন। তারা বলেন ১৭ বছর যারা ছোনগাছায় আন্দোলন সংগ্রাম করেছে তাদের মতামত এমনকি ত্যাগীদের বাদ দিয়ে তিনি নিজের পছন্দের লোকজন নিয়ে কমিটি ঘোষনা করা হয়েছে। নেতাকর্মীরা এই কমিটি বয়কটসহ বাতিল করে পূর্বঘোষিত কমিটি বহাল রাখার দাবী জানায়।
বিক্ষোভের বিষয়ে জানার জন্যে বিএনপি নেতা মকবুলকে একাদিক ফোন দিলেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
নিজস্ব প্রতিবেদকঃ 















