Dhaka বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে: সালাউদ্দিন টুকু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:২৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৬ Time View

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছেন। মানুষ পূর্বে যেভাবে ভোট দিয়েছেন, সে পদ্ধতিতেই দেবেন। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল সদরের ঘারিন্দা এলাকায় উপজেলা শাখা বিএনপির ১২টি ইউনিয়ন ও তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন টুকু বলেন, ‘পিআর পদ্ধতি বলে একটি পক্ষ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। জনগণের কাছে গেলে তাদের যে আদর্শ, জনগণ কখনই গ্রহণ করবেন না। সেজন্য তারা ভিন্ন পথে যড়যন্ত্র করতে চায়। কাজেই যারা পিআর পদ্ধতি কথা বলে, তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান বলে আমি মনে করি।’

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। নির্বাচনে প্রতিটি জায়গায় বিএনপি বিজয় অর্জন করতে সক্ষম হবে। সরকার ঘোষণা দিয়েছে, রোজার আগেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণ আশা করে, সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। আমরা আস্থা রাখতে চাই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে।’

সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় খবর

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের প্রতি জনতার বাংলাদেশের চেয়ারম্যানের শ্রদ্ধা

দেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে: সালাউদ্দিন টুকু

Update Time : ১১:২৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫