ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবহন চালক শ্রমিক কর্মচারী ইউনিয়ন (২২০১) এর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেন শাহ আলম তালুকদার।
সম্প্রতি সায়েদাবাদ কেন্দ্রীয় আউটফল মটর গ্যারেজে অনুষ্ঠিত সাধারণ সভায় তাকে সর্ব সম্মতিক্রমে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।এতে সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী চালক ইউনিয়নের আগামী নির্বাচনের আগ পর্যন্ত শাহ আলম ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে বহাল থাকবে।
উল্লেখ্য যে শাহ আলম কে কার্যকরী সভাপতি থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক 















