Dhaka শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্র্যাব নির্বাচনে নতুন সভাপতি মির্জা তমাল সাধারন সম্পাদক বাদশা

অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত এম এম বাদশা।

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ভোটগ্রহণ শেষে  নব-নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।তবে এবার ভোটার ছিলেন ২৯৯ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ২৮৪ জন সদস্য। ভোট বাতিল হয়েছে পাঁচজনের।

জেষ্ঠ সাংবাদিক আবু তাহের ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান। ক্র্যাবের সদস্য আহমদ আতিক ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব।
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে মোট প্রার্থীর সংখ্যা ছিল ২৩।

সভাপতি পদে মির্জা মেহেদী তমাল ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন আরিফ পেয়েছেন ১৩০ ভোট।
সাধারণ সম্পাদক পদে এম এম বাদশাহ ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পেয়েছেন ১১৪ ভোট।

তবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সহসভাপতি পদে জিয়া খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক শাহরিয়ার জামান দীপ, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্যাহ নয়ন ও আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান।

আগামী এক বছরের জন্য অপরাধ বিষয়ক সাংবাদিকদের এ সংগঠন পরিচালনায় নেতৃত্ব দেবেন নির্বাচিত এ প্রতিনিধিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

babu babu

জনপ্রিয় খবর

ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক

ক্র্যাব নির্বাচনে নতুন সভাপতি মির্জা তমাল সাধারন সম্পাদক বাদশা

Update Time : ০২:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬