ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবহন চালক ফেরদৌসের চাকুরী পুনর্বহাল ও তিন পরিবহন কর্মকর্তার বদলীর দাবীতে আজ সোমবার ডিএসসিসির প্রশাসকের সাথে আলোচনায় বসবেন পরিবহন চালকেরা।
তবে বৈঠকে যদি তাদের দাবী না মানা হয় তাহলে পরিবহন চালকেরা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচী চালিয়ে যাবে।
ডিএসসিসি পরিবহন চালক ইউনিয়নের সভাপতি আলমগীর বলেন,আশা করি প্রশাসক ফেরদৌসের চাকুরী পুনর্বহাল করবে ও আমাদের আলোচনা ফলপ্রসূ হবে।
এদিকে চালক ইউনিয়নের সহ সভাপতি শাহ আলম বলেন,জাতীয় নির্বাচনের আগে অনিয়ন্ত্রিত ভাবে চাকুরিচুত্য করা স্বৈরাচারের দোসরের কাজ ছাড়া আর কিছু নয়।সোমবার প্রশাসকের সিদ্ধানের উপর নির্ভর করছে সব কিছু।
গত ৩০ ডিসেম্বর বিকেল ৪ টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবহন চালকদের বিক্ষোভে প্রায় ৬ ঘন্টা অবরুদ্ধ থাকে নগরভবনের কর্মকর্তারা।মঙ্গলবার পরিবহন চালক ফেরদৌসকে চাকুরীচ্যুত করলে পরিবহন চালকেরা একত্রিত হয়ে নগর ভবনে বিক্ষোভ করেন। এতে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পরেন। কয়েকজন গাড়িসহ বের হওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা তাদের লাঞ্চিত করেন।
একপর্যায়ে প্রধান নির্বাহী কর্মকর্তা বিক্ষোভকারীদের আস্বস্ত করে বলেন,আপনাদের দাবী শুনেছি, তদন্ত করি একটু সময় দেন, আমি ব্যবস্থা নেব।
এদিকে, কর্মকর্তাদের দাবী ড্রাইবার ফেরদৌস গোলাপবাগে মায়লা সহ ময়লার গাড়ি ফেলে চলে যায়, এক পর্যায়ে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী ফোন করেন। তখন ফেরদৌসকে ফোন দিলে ফোন রিসিভ করলেও গাড়িটি সে সরিয়ে নেয় নি।
তবে ফেরদৌসের দাবী যান্ত্রিক ত্রুটির কারনে গাড়িটি সরানো যায় নি।
নিজস্ব প্রতিবেদক 















