Dhaka শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওএমএসের চাল-আটা পাচারকালে খাদ্য সামগ্রীসহ ট্রাক আটক

টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ব্যানার ব্যবহার করে ওএমএসের (ওপেন মার্কেট সেল) চাল ও আটা অবৈধভাবে পাচারের সময় খাদ্য সামগ্রীসহ আটক করেছে পুলিশ।

বুধবার রাতে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে ওএমএস পন্যসহ গাড়িটি আটক করা হয়।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ব্যানার ব্যবহার করে ওএমএসের (ওপেন মার্কেট সেল) চাল ও আটা অবৈধভাবে পাচার হচ্ছে। এসময় সাংবাদিকদের একটি টিম গাড়ি থামিয়ে বৈধ কাগজপত্র দেখাতে বললে ট্রাক চালক পূর্বের একটি চালানের কপি সাংবাদিক এর কাছে উপস্থাপন করেন। কাগজ চেক করে দেখা যায় চালান কপি গত ২২-২-২৬ এর।

তাৎক্ষণিক ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে অবগত করেন। পুলিশ আসার আগেই
ট্রাক চালক গাড়ির চাবি রেখে ঘটনাস্থল থেকে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। যাত্রাবাড়ী থানা থেকে পুলিশ এসে আটককৃত ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ কেজি করে ৮৫ বস্তা চাল এবং ৫০ কেজি করে ৬০ বস্তা আটা পাওয়া যায়।
অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের চোখ ফাঁকি দিতে ট্রাকটির সামনে টিসিবির ব্যানার টানিয়ে এ পাচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।
এদিকে, অভিযোগ উঠেছে—ঘটনা ধামাচাপা দিতে সংশ্লিষ্ট ডিলার ও ট্রাক মালিক প্রথমে সাংবাদিকদের ‘ম্যানেজ’ করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে নামধারী কিছু সাংবাদিককে দিয়ে ফোন করে হুমকি প্রদান করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, জব্দকৃত ট্রাক ও মালামাল হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

babu babu

জনপ্রিয় খবর

ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক

ওএমএসের চাল-আটা পাচারকালে খাদ্য সামগ্রীসহ ট্রাক আটক

Update Time : ০৪:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬