২১শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জনতার বাংলাদেশের চেয়ারম্যান সম্পাদক শেখ ফজলুল হক বাবু।
শুক্রবার দিবাগত-রাত ২টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জনতার বাংলাদেশ নিউজ পোর্টালের উপদেষ্টা লেখক ও কলামিস্ট সৈয়দ ফজলুল কবিরসহ জনতার বাংলাদেশ নিউজ পোর্টলটি অন্যান্য প্রতিবেদকগণ।
এছাড়া উপস্থিত ছিলেন চ্যানেল এস এর সিটি রিপোর্টার মোঃ রেজাউল করিমসহ আরো অনেকে
নিজস্ব প্রতিবেদক 








