রাজধানীর মুগদা থানার পাশে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক কোয়ার্টারের সামনের রাস্তা দখল করে ওয়াল নির্মানের চেষ্টা করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদার।সিটি কর্পোরেশনের অনুমোদন না থাকায় বাঁধা দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অঞ্চল ২ এর উপসহকারী প্রকৌশলী।
রবিবার, বিকেল প্রায় ৪ টার দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক কোয়ার্টারের সামনে, জুয়েল গাজী নামের এক ঠিকাদার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োজিত ঠিকাদার দাবি করে জোরপূর্বক রাস্তা দখল করে ওয়াল নির্মাণ করেন।
রাস্তার প্রায় ৪ ফিট ভিতরে নির্মান কাজ করতে থাকলে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চন ২ এর উপ সহকারী প্রকৌশলী রাসেল এবং এলাকার স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীরা বাঁধা দেন।
এ সময় ঠিকাদারের পক্ষের কিছু উশৃংখল লোক প্রকৌশলী রাসেলকে অবরুদ্ধ করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেন। এক পর্যায়ে এলাকাবাসী প্রতিবাদ করলে মুগদা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন এবং ওয়াল নির্মানের কাজ বন্ধ করে দেন।
এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক কোয়ার্টারের দারোয়ান বলেন,ওয়াল নির্মান করে ফুলগাছ লাগাবে।স্থানীয়রা বলছেন,রাস্তার জন্য আমাদের বিল্ডিং ভেঙ্গেছে সে রাস্তায় আবার ওয়াল কিভাবে নির্মান করে।
এদিকে ডিএসসিসির উপসহকারী প্রকৌশলী রাসেল বলেন, ওয়াল নির্মানের বিষয়টি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আশা করি সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে জোর পদক্ষেপ গ্রহণ করবে।
জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ডিরেক্টর সিভিল ওয়ার্কস হারাধন চন্দ্র দত্ত্ব বলেন এ বিষয়ে আমি কিছুই জানি না, তবে আমাকে বলছে কিছু উঁচু নিচু রাস্তা সমান করবে।
এ বিষয়ে মুগদা থানার অফিসার্স ইনচার্জ বলেন,
আমরা দুই পক্ষকে বলেছি হয় আপনারা নিজেরা সমাধান করেন অথবা সোমবার সকাল ১১ টায় থানায় এসে সমাধান করেন।
নিজস্ব প্রতিবেদক 









