Dhaka বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যথাযোগ্য মর্যাদায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য ও ভাবগাম্ভীর্যপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। কর্মসূচির বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার ভোর ৬টায় সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে পুষ্পস্তবক অর্পণ করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পরবর্তীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে জোহরের নামাজের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সকল মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে ডিএসসিসি পরিচালিত হাসপাতালগুলোতে রোগীদের জন্য উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া পূর্বঘোষণা অনুযায়ী নগর ভবনে অবস্থিত ‘ঢাকা নগর জাদুঘর’ এবং ‘কলাবাগান শিশু পার্ক’ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখা হয়।

দিবসটি উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা ও রঙিন ফেস্টুনে সজ্জিত করা হয়। এছাড়া নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দিবসটির তাৎপর্য সম্বলিত ড্রপডাউন ব্যানার স্থাপন করা হয়।

বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন ডিএসসিসি প্রশাসক। সন্ধ্যায় তিনি মতিঝিল টিএনটি ক্লাব প্রাঙ্গণে ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাত্রির পাক দখলদার বাহিনীর নির্মম হত্যার শিকার অজ্ঞাতনামা দুই পুলিশ সদস্য ও এক শিশুর কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ্য যে, মহান স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে আগামী ২৮ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ডিএসসিসি। দিনব্যাপী এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

babu babu

জনপ্রিয় খবর

ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার

যথাযোগ্য মর্যাদায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

Update Time : ০৯:৩৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬