পবিত্র ঈদুল আজহার কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের কার্যকরী পদক্ষেপ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অপসারিত বর্জ্য মাতুয়াইল ল্যাডফিল্ডে ডাম্পিং করা হয়েছে।
বর্জ্য সংগ্রহের হালনাগাদ তথ্য অনুযায়ী, ঈদের দিন বৃহস্পতিবার (২৮মে) রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত মোট ১৪,৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যাডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।
শুক্রবার রাত ১১:৫৯ঘটিকা পর্যন্ত মোট ৮,৯৭৭ টন বর্জ্য মাতুয়াইল ল্যাডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।
শনিবার বিকাল ০৬:০০ ঘটিকা পর্যন্ত মাতুয়াইল ল্যাডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয় ৮,৮৭১ টন বর্জ্য।
এদিকে,রবিবার ৬ ঘটিকা পর্যন্ত মোট ৩২,৬৬২টন বর্জ্য মাতুয়াইল ল্যাডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি।
সাঈদুল হক মিঠু 



















