Dhaka শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় দেশে কোনো ধরনের হুমকি ও চ্যালেঞ্জ নেই: ধর্ম উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৯ Time View

আসন্ন দুর্গাপূজায় দেশে কোনো ধরনের হুমকি ও চ্যালেঞ্জ নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর দক্ষিণ নালা পাড়া দুর্গোৎসব উদযাপন পরিষদ আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘পূজা ঘিরে নাশকতা রোধে সব গোয়েন্দা সংস্থা কাজ করছে। তাদের সঙ্গে কথা হয়েছে। তাদের কাছে নাশকতা বা বিশৃঙ্খলার কোনো ধরনের তথ্য নেই। সব জাতিগোষ্ঠীর মানুষ এ দেশের নাগরিক। সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ।’

তিনি বলেন, ‘বাংলাদেশে এবার সুষ্ঠুভাবে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে দুর্গাপূজা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে আদেশ দেয়া হয়েছে মন্ডপগুলোতে সাবর্ক্ষনিক নজরদারি রাখতে।’

এসময় বিগত সরকারের সময় নির্মাণ হওয়া ৫৬০টি মসজিদ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ‘বিগত এমপি ও মন্ত্রীরা নিজের ঘরের পাশে মসজিদ নির্মাণ করেছে। মসজিদের পাশেই মসজিদ নির্মাণ করেছে, যার কোনো দরকার ছিল না। আধিপত্য ধরে রাখতেই এসব মসজিদ হয়েছে। এখন মুসল্লী পাওয়া যায় না।’

এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসন ফরিদা খানম ও জেলা পুলিশ সুপার ও সনাতন ধর্মাবলম্বী নেতারাও উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক

দুর্গাপূজায় দেশে কোনো ধরনের হুমকি ও চ্যালেঞ্জ নেই: ধর্ম উপদেষ্টা

Update Time : ০৪:২০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫