Dhaka শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাল আমদানির পর কুষ্টিয়ার বাজারে কমেছে দাম

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৪৪ Time View

বেশ কয়েক মাস ধরেই স্বস্তি ছিল না কুষ্টিয়ার চালের বাজারে। চাহিদা অনুযায়ী চাল কিনতে বাজারে গুণতে হচ্ছিলো বাড়তি টাকা। এবার ভারত থেকে চাল আমদানির সুবিধায় বাজারে প্রভাব পড়েছে। এতেই সবধরনের চালের দাম কেজিপ্রতি কমেছে দুই থেকে তিন টাকা।

বিক্রেতারা জানিয়েছেন, আপাতত চালের বাজার অস্থির হওয়ার কোনো সম্ভাবনা নেই। দাম কমায় খুশি নিম্নআয়ের মানুষ। পুরোদমে আমদানির চাল বাজারে পাওয়া গেলে দাম আরও কমতে পারে বলেও জানান বিক্রেতারা।

আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) সকালে পৌর চাল বাজারে সরেজমিনে এমন চিত্র দেখা যায়। বাজারে মিনিকেট চাল ৭২ টাকা, কাজললতা চাল ৬৬ টাকা ও আটাশ চাল ৬৭ থেকে ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও মোটা চালের দামও কমেছে।

বিক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘চাল আমদানির পর বাজারে কমেছে চালের দাম। কেজিপ্রতি কমেছে দুই থেকে তিন টাকা। বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি করি, কম দামে কিনলে কমেই বিক্রয় করা হয়। তবে আপাতত চালের বাজার অস্থির হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

ক্রেতারা বলছে, যে দাম কমেছে এতে সন্তুষ্ট নন তারা। চালের দাম আরও কমাতে নিয়মিত সরকারিভাবে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা

চাল আমদানির পর কুষ্টিয়ার বাজারে কমেছে দাম

Update Time : ০৫:৪৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫