সাম্প্রতিক সময়ে টানা ভারী বর্ষণের কারণে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ আদর্শগ্রাম চেকপোস্ট সংলগ্ন একটি স্টিলের সেতুর পশ্চিম পার্শ্বের নিচের মাটি সরে গিয়ে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য ও উপকরণ ঘটনাস্থলে পাঠানো হয়। পরবর্তীতে অধিনায়ক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত সেতুটি ঝুঁকিমুক্ত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রবল বর্ষণের মধ্যেও বিজিবি সদস্যরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাটিভর্তি বস্তা ব্যবহার করে পানি প্রবাহ নিয়ন্ত্রণ এবং সেতুর ক্ষয়রোধে জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে জনসাধারণের দুর্ভোগ লাঘব এবং মানবিক সহায়তা প্রদানেও বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এ
Reporter Name 















