জনতার বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের জেরে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে সিরাজগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার (৩১ জুলাই) সিরাজগঞ্জ সদর স্বেচ্ছাসেবক দলের এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান হাবিব উজ্জ্বল ও সদস্য সচিব রুবেদ আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল ও কৃষক দলের আবেদনের ভিত্তিতে তদন্ত চালানো হয়। তদন্তে হৃদয় সরকার দোষী প্রমাণিত হওয়ায় তাকে ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদসহ সব পদ থেকে স্থগিত করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার “সিরাজগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যার হুমকি ও মারধরের অভিযোগ, সাংগঠনিক ব্যবস্থার দাবি” শিরোনামে জনতার বাংলাদেশে একটি সংবাদ প্রকাশিত হয়।
প্রতিবেদনে প্রকাশ করা হয়, গত ২৬ জুলাই, সিরাজগঞ্জের ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির নেতা মিলন সরকার ও তার ভাতিজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হৃদয় সরকারের বিরুদ্ধে হত্যার হুমকি ও মারধরের অভিযোগ তোলেন একই ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ২৮ জুলাই লিখিত অভিযোগ দাখিল করেন ৫নং খোকশাবড়ী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
অভিযোগের প্রেক্ষিতে তথ্যানুসন্ধান করলে, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাঈদুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু ও সিরাজগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহসান হাবিব উজ্জ্বল বলেন,ঘটনাটি তদন্তের পর ব্যবস্থা নেবে।
হৃদয় সরকারের বিরূদ্ধে করা অভিযোগ প্রমানিত হওয়ার পর শুক্রবার (৩১শে জুলাই) বিজ্ঞপ্তির মাধ্যমে সদস্য সচিব পদ স্থগিতের বিষয় প্রকাশ করা হয়।
নিজস্ব প্রতিবেদক 















