প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার দুপুরে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সেনা সদস্যরা প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই পিজিআর এর সকল সদস্যদের অভিনন্দন জানান।
এছাড়া পিজিআর সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে পরিশ্রম, দক্ষতা, কর্তব্যপরায়ণতা ও ত্যাগের প্রশংসা করেন তিনি।
পরে দায়িত্বরত সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে সদস্যরা ক্রেষ্ট গ্রহন করেন
এর আগে প্রধানমন্ত্রী পিজিআর সদর দপ্তর প্রাঙ্গণে একটি স্মারক নিমগাছের চারা রোপণ করেন। শুরুতে প্রধানমন্ত্রী পিজিআর সদর দপ্তর প্রাঙ্গণে একটি স্মারক নিমগাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান,প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, বিমান বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।
নিজস্ব প্রতিবেদক 















