সিরাজগঞ্জের ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি’র নেতা মিলন সরকারের বিরূদ্ধে হত্যার হুমকি,মারধরের অভিযোগ একই ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের।এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন সাবেক ইউনিয়ন বিএনপির তিন নেতা।
অভিযোগে উল্লেখ্য করা হয়, গত রবিবার (২৬ জুলাই) ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি’র নেতা মিলন সরকার তার নিজস্ব ফেসবুক আইডিতে একই ইউনিয়নের বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজকে নিয়ে কুরুচিপূর্ন পোষ্ট দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও চরিত্র হননের চেষ্টা করেন।
মুহুর্তে পোষ্টটি দৃষ্টিগোচর হলে,ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা তার জোড়ালো প্রতিবাদ জানায়।
এতে ক্ষিপ্ত হয়ে মিলন সরকার সোমবার (২৭ জুলাই) একই ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সানজিদ হাসান সাদিদকে ফোন করে বখতিয়ার ফিরোজ কে হত্যার হুমকি দেয়।
পরবর্তীতে,মিলন সরকারের নির্দেশে তার ভাতিজা হৃদয় সরকার দলবদ্ধভাবে সাদিদের দোকানে বসে থাকা খোকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মৃদুল ও ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনকে দোকানে ঢুকে বেড়ধক মারধর করে। এতে দোকানের ব্যাপক ক্ষতি হয়।
এরপর থানায় অভিযোগ করতে গেলে ভোক্তভোগীদের সাথে থাকা রিপন হোসেনকে ফের পথআটকে দলবদ্ধভাবে আঘাত করে হৃদয় সরকার।
এ ঘটনায় মিলন সরকার ও তার ভাতিজা হৃদয় সরকারের বিরূদ্ধে অতিদ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক এবং সিরাজগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব, বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতাকর্মীরা।
তবে ঘটনা সম্পর্কে জানতে মিলন সরকারকে ফোনে পাওয়ানি।
খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মিদের অভিযোগের প্রেক্ষিতে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এ বিষয়ে জানতে চাইলে, সিরাজগঞ্জ সদর উপজেলা সদস্য সচিব আহসান হাবিব উজ্জ্বল বলেন, বিষয়টি তদন্ত করে আমরা জেলা কমিটিতে রিপোর্ট জমা দেব। এরপর জেলা কমিটি ব্যবস্থা নিবে।
অভিযোগের বিষয় নিয়ে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু বলেন, একটি অভিযোগ পেয়েছি, আমি থানা আহ্বায়ক ও সদস্য সচিব কে বলেছি, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নিতে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বাচ্চু বলেন, এই ধরনের একটি অভিযোগ আসছে। মুলত কাজ গুলো করে থানা কমিটি করে।তবে থানা কমিটি যেহেতু নাই তাই এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেব।
অভিযোগপত্রে স্বাক্ষরকারীরা হলেন,খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জয়নাল আবেদিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ বখতিয়ার ফিরোজ এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান।
নিজস্ব প্রতিবেদক 















