Dhaka সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকার পরিচালিত ওএমএস পণ্য কালোবাজারির উদ্দেশ্যে যাওয়ার সময় জব্দ

রাজধানীর দক্ষিণ বনশ্রী ডি- ৮ পয়েন্টে Open Market Sale ওএমএসের পন্য বিক্রি না করে, কালোবাজারির উদ্দ্যেশে রওনা দিলে  হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী।

গত রবিবার বিকেলে বনশ্রী আট নম্বর রোড পয়েন্টে, ডিলার মোঃ সেলিম মিয়ার ট্রাকসেলে এ ঘটনাটি ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পণ্য বিক্রি না করে পণ্যবাহী ট্রাকটি ত্রিপল দিয়ে ঢেকে রাখেন। এক পর্যায়ে সোয়া চারটার দিকে গাড়ি কালোবাজারির উদ্দ্যেশ্যে রওনা দেয়।

এসময় তদারককারী ফয়সাল আহমেদকে অবগত করলে তিনি এসে পুনরায় ত্রিপল খুলে পণ্য  বিক্রি শুরু করেন।

জানা গেছে,পণ্যবাহী ট্রাকটি মোঃ সেলিমের, ডিলার হলেও সেটি ভাড়ায় চালান আমিনুল ইসলাম । যদিও ডিলার ভাড়ায় চালানোর কোনো নিয়ম নেই।

এসময় আমিনুল ইসলাম হেলমেট পড়ে ১০/১২ জন লোকসহ আসলে,তদারককারী ফয়সাল আহমেদ তাদের উদ্দেশ্যে বলেন, এখানে এতো লোক কেন এসেছে, এরা কারা। ডিলারের প্রতিনিধি উত্তরে বলেন এরা আমাদেরই লোক।

এসময় তদারককারী ফয়সাল ধমকিয়ে তাদেরকে সরিয়ে দেন এবং সাংবাদিকদের বলেন, ভাই আমরা নিরুপায়। আমরা সরকারী চাকরি করি। আমরা চাপের মধ্যে থাকি, আপনারা মনে কিছু নিয়েন না।

এ বিষয়ে এআরও হুমায়ুন কবিরকে ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে জানতে ঢাকা রেশনিং প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমকে একাধিকবার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি।

এদিকে বিষয়টি তদন্ত সাপেক্ষে ডিলার মোঃ সেলিমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ তার ডিলার বাতিলের দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

babu babu

জনপ্রিয় খবর

অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ ও সহযোগী ইঞ্জিনিয়ার নুরু ইসলামের বিশাল প্রভাব ও দূর্নীতির সিন্ডিকেট

সরকার পরিচালিত ওএমএস পণ্য কালোবাজারির উদ্দেশ্যে যাওয়ার সময় জব্দ

Update Time : ০৫:১১:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬