বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন–এর (বিজেএসএ) ২০২৬ মেয়াদের নির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী হোসাইন। মহাসচিব হয়েছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনলাইন ভোটগ্রহণের পুরো প্রক্রিয়া সরাসরি দেখানো হয়। এ সময় বিকেল ৩টা থেকে রাত ৭টা ৪৫ মিনিট পর্যন্ত একটানা ভোট চলে।
৬৪ জেলার ২ হাজার ১৩৮ বিচারক এই নির্বাচনের ভোটার ছিলেন। এর মধ্যে ১ হাজার ৮৯০ জন ভোট দেন।
যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন ১ হাজার ৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।
অন্যদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ১ হাজার ২৩৮ ভোট পেয়ে মহাসচিব নির্বাচিত হন। এ ছাড়া ১৬টি পদে মোট ৪৫ জন বিচারক নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত মহাসচিব মোস্তাফিজুর রহমান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্ব দেওয়ায় তিনি দেশের সব বিচারকের প্রতি কৃতজ্ঞ। তিনি আরো বলেন, বিচার বিভাগকে আধুনিক ও সময়োপযোগী করে ন্যায়বিচার প্রাপ্তি সহজ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত ১০ জন হলেন ফেরদৌস আরা, মো. আব্দুল মালেক, শাম্মী হাসিনা পারভীন, ফাহমিদা জাহাঙ্গীর, মো. ইয়াছির আরাফাত, মেহেদী হাসান মণ্ডল, মো. আব্দুছ সালাম, মোহাম্মদ হারুন-অর-রশীদ, শ্যাম সুন্দর রায় ও মুনতাসির আহমেদ। এ ছাড়া যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত পাঁচজন হলেন মো. তাজউল ইসলাম, ইফতি হাসান ইমরান, শাকিল আহমদ, ছগির আহমেদ ও মো. আহসান হাবিব।
জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন, মহাসচিব মোস্তাফিজুর
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : ০১:৪৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- ২৯৪ Time View
Tag :
জনপ্রিয় খবর



















