পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে এবারও সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল।
আজ রোববার সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৫টায়। সন্ধ্যায় ভোট গণনা শেষ হলে বিজয়ীদের ঘোষণা করা হয়।
সভাপতি হিসেবে আবু সালেহ আকন পেয়েছেন ৫০৯ ভোট। সম্পাদক হিসেবে মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৭৫২ ভোট।
এছাড়াও সহ সভাপতি পদে মাহদি আজাদ মাসুম, অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ সোহেল ও সাংগঠনিক সম্পাদক এম এম জসিম নির্বাচিত হয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে পুনরায় সভাপতি আবু সালেহ আকন,সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : ০৩:০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- ৭৩৫ Time View
Tag :
জনপ্রিয় খবর
















