Dhaka রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হলিউড নায়িকাকে ৫৩০ কোটির প্রস্তাব বলিউডের

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০৮:০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩৬ Time View

অভিনেত্রী সিডনি সুইনি শিগগিরই হলিউড ছেড়ে বলিউডে পা রাখতে পারেন। শোনা যাচ্ছে, তাঁকে ভারতের অন্যতম ব্যয়বহুল ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত পারিশ্রমিক ৫৩০ কোটিরও বেশি।

এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, একটি প্রযোজনা সংস্থা সিডনিকে ৪৫ মিলিয়ন পাউন্ডের (৫৩০ কোটিরও বেশি) চুক্তির প্রস্তাব দিয়েছে। এর মধ্যে ৩৫ মিলিয়ন পাউন্ড (৪১৫ কোটিরও বেশি) সরাসরি পারিশ্রমিক এবং ১০ মিলিয়ন পাউন্ড (১১৫ কোটিরও বেশি) স্পনসরশিপ চুক্তি হিসাবে দেওয়ার কথা বলা হয়েছে। প্রযোজকরা মনে করছেন, সিডনির বিশ্বজোড়া জনপ্রিয়তা এই ছবিকে আন্তর্জাতিক বাজারে আরও বড় দর্শকপ্রিয়তা এনে দেবে।

খবরে আরও বলা হয়েছে, ছবিতে সিডনি এক তরুণ আমেরিকান তারকার ভূমিকায় অভিনয় করবেন, যিনি একজন ভারতীয় সেলিব্রিটির প্রেমে পড়েন। ছবিটির শুটিং শুরু হবে ২০২৬ সালের শুরুর দিকে। এবং নিউ ইয়র্ক, প্যারিস, লন্ডন ও দুবাইসহ একাধিক স্থানে শুট হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা

হলিউড নায়িকাকে ৫৩০ কোটির প্রস্তাব বলিউডের

Update Time : ০৮:০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫