দেশের লবণচাষীদের ন্যায্যমূল্য,জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১১ মে ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে এ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠিকে লবনচাষীদের ন্যায্যমূল্যের পাশাপাশি তাঁদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় করণীয় ও সহায়তা কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, শিল্প সচিব ওবায়দুর রহমান এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিজস্ব প্রতিবেদক 




















