রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আধুনিক আইসিইউ ইউনিট উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (৫ মে ২০২৬) সকালে এই আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডা. জুবাইদা রহমান।
একই সঙ্গে হাসপাতালটিতে নতুন করে প্যাথলজি প্যাভিলিয়ন এবং গ্যাস্ট্রোলিভার সেন্টারও চালু করা হয়।
সংশ্লিষ্টরা জানান, উন্নত চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং রোগীদের আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন। এ সময় হাসপাতালের পরিচালক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই উদ্যোগটি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 


















