ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং ৩২৫৬ এর উদ্যোগে আয়োজিত সংগ্রাম, সাহস ও দেশপ্রেমে আপোষহীন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর নগর ভবনে আয়োজিত সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য জনাব অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান হামিদ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ খয়বর রহমান।
বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন,আনোয়ার হোসাইন সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।মোঃ খয়বর রহমান প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মোঃ মশিউর রহমান খান,সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। বদরুল আলম সবুজ, সদস্য সচিব, ঢাকা মহানগর জআতীয়তাবাদী শ্রমিকদল। মোঃ আরিফ চৌধুরী, সভাপতি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি. নং-ঢাকা-৩২৫৬। বেলায়েত হোসেন বাবু,সাধারণ সম্পাদক,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি. নং-ঢাকা-৩২৫৬।
এছাড়া দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ।
সাঈদুল হক মিঠু 









