টানা বৃষ্টিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দুইটি আবাসিক হল (কুয়েত মেত্রী ও ফজিলাতুন্নেছা মুজিব হল ) এবং ছেলেদের শাহনেওয়াজ ছাত্রাবাসে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে দূর্ভোগে পরে হলগুলোতে থাকা ছাত্র-ছাত্রীরা।
জলজট নিরসনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, পানি নিষ্কাশনের স্থায়ী ও টেকসই সমস্যা সমাধানের জন্য ডিএসসিসি বরাবর আবেদন করার পর সোমবার (১৩ জুলাই) বিকেলে সরেজমিনে পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
পরিদর্শন শেষে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমে থাকা পানি নিষ্কাশনের স্থায়ী ও টেকসই সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেয় ডিএসসিসি প্রশাসক।
এ সময় তিনি সবাইকে সম্মিলিতভাবে এই দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলা করার কথা বলেন।
তিনি আরো বলেন, “জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি”।
তবে,সকাল থেকে বৃষ্টিতে ভিজে ডিএসসিসির ইমার্জেন্সি রেসপন্স টিম কাজ শুরু করে।,রাস্তায় পড়ে থাকা গাছ,ড্রেনের ময়লা অপসারণ করে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে।
সাঈদুল হক মিঠু 









