একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমার ব্যক্তি সুনাম ও ব্যবসায়িক ক্ষতি সাধনের উদ্দেশ্যে এক ধরনের মিথ্যা তথ্য প্রচার করছে।
সম্প্রতি সময়ের বার্তা নামের একটি ফেইসবুক আইডি, অনিবন্ধিত অনলাইন পোর্টালে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার
আমি মোঃ রফিকুল ইসলাম, পিতা: নকিব উদ্দিন সরকার, জাতীয় পরিচয়পত্র নং: ৭৭৫৩৯৮২৩১৮।
প্রকাশিত সংবাদের বিষয়ে আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, রাজধানীকেন্দ্রিক দ্রুত ঋণ পাইয়ে দেওয়া, আন্তর্জাতিক মানের ৩০০০ শয্যার হাসপাতাল নির্মাণ এবং বিদেশি বিনিয়োগ আনার নামে অর্থ গ্রহণের যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে, তার কোনো সত্যতা নেই। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদে “অস্ট্রেলিয়া–বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল পাবলিক লিমিটেড” নামে একটি প্রকল্পের সঙ্গে আমাকে জড়ানো হয়েছে, যা সম্পূর্ণ অসত্য। আমি কখনোই ওই নামে কোনো হাসপাতাল প্রকল্পের সঙ্গে জড়িত ছিলাম না। আমি যে প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত রয়েছি তার নাম “অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হসপিটাল পিএলসি”, যা বর্তমানে পরিকল্পনা ও সমন্বয় পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক অংশীদার, বিনিয়োগকারী এবং প্রয়োজনীয় নীতিগত অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত বড় পরিসরে দৃশ্যমান অগ্রগতি না হওয়াটা স্বাভাবিক।
এছাড়া গ্রামীণ ইন্স্যুরেন্স কোম্পানি ও কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন কথিত পাঁচতারকা হোটেল প্রকল্প নিয়ে যে অভিযোগ প্রকাশ করা হয়েছে, সেটিও বিভ্রান্তিকর। বাস্তবে এসব বিষয়ে বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে প্রাথমিক আলোচনা চলছিল। সেই প্রাথমিক পর্যায়ের বিষয়গুলোকে চূড়ান্ত প্রকল্প হিসেবে উপস্থাপন করে অপপ্রচার চালানো হয়েছে।
খুলনায় এক টেলিভিশন সাংবাদিক হত্যাকাণ্ডের মামলার সঙ্গে আমাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, সে বিষয়েও আমি তীব্র আপত্তি জানাই। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগেই আমাকে দোষী হিসেবে উপস্থাপন করা ন্যায়বিচার ও আইনের শাসনের পরিপন্থী।
এছাড়া একটি গাড়ি প্রতারণার মাধ্যমে নেওয়ার অভিযোগ সম্পর্কেও বলা হচ্ছে—ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে অন্যের গাড়ি ব্যবহার করা অস্বাভাবিক কিছু নয়। অথচ বিষয়টিকে উদ্দেশ্যমূলকভাবে ভিন্নভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে।
যাচাই-বাছাই ছাড়া একতরফাভাবে এসব অভিযোগ প্রকাশ করায় আমার ব্যক্তি সুনাম ও ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ইতোমধ্যে বিষয়টি আইনি উপায়ে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছি এবং প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমি মনে করি, গণমাধ্যমের দায়িত্ব হলো সব পক্ষের বক্তব্য নিয়ে সঠিক ও নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ করা। একতরফা অভিযোগ প্রচার করলে তা কেবল ব্যক্তির ক্ষতি করে না, বরং বিনিয়োগ ও উদ্যোক্তা পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।
আমি জোর দিয়ে বলছি, একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হলে অভিযোগের বাস্তবতা যেমন স্পষ্ট হবে, তেমনি পরিকল্পিত অপপ্রচারও উন্মোচিত হবে। একই সঙ্গে সকলকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার জন্য অনুরোধ জানাচ্ছি।
উক্ত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
নিবেদক
মোঃ রফিকুল ইসলাম
পিতা: নকিব উদ্দিন সরকার
জাতীয় পরিচয়পত্র নং: ৭৭৫৩৯৮২৩১৮
নিজস্ব প্রতিবেদক 















