Dhaka রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
​সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ

যানজট নিরসন ও যাত্রীসেবা বৃদ্ধিতে ডিএসসিসির বিশেষ উদ্যোগ

রাজধানীতে যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে সায়দাবাদ বাস টার্মিনালে এসি বাস ও সাধারণ যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক ও বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসি বাসের কাউন্টারগুলোর কারণে সৃষ্ট যানজট কমাতে সায়দাবাদ বাস টার্মিনালের আধুনিকায়ন ও নতুন নকশা প্রণয়ন করা হয়েছে। এই নকশাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বাস মালিক সমিতির সাথে পর্যালোচনা করে প্রস্তুত করা হয়।

​মঙ্গলবার নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালামের সভাপতিত্বে “সায়েদাবাদ এসি বাস টার্মিনাল ব্যবস্থাপনা” সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ খয়বর রহমান, প্রধান প্রকৌশলী জনাব নূর আজিজুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব জনাব মোঃ সাইফুল আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ।

​নতুন পরিকল্পনা অনুযায়ী, সায়দাবাদে অতিরিক্ত জায়গা নির্ধারণসহ এসি বাস সার্ভিসিং ব্যবস্থা, যাত্রী ওঠা-নামা এবং টার্মিনাল ব্যবস্থাপনার আধুনিক নকশা করা হয়েছে। সভায় ডিএসসিসি প্রশাসক দ্রুততম সময়ের মধ্যে এই কাজ বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। ডিএসসিসির প্রধান প্রকৌশলী জানান, প্রচলিত টেন্ডার পদ্ধতির মাধ্যমে কাজ বাস্তবায়ন সময়সাপেক্ষ। তাই দ্রুত কাজ সম্পাদন করতে বাস মালিক সমিতি স্বল্প সময়ে বাস্তবায়নের একটি প্রস্তাবনা তৈরি করে দাখিল করবে, যেন দ্রুততম সময়ে যানজট নিরসন করা সম্ভব হয়।

​সায়দাবাদ বাস টার্মিনালে আগত যাত্রীদের উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সভায় নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:
• ​ভবন সম্প্রসারণ: টার্মিনালের অভ্যন্তরে অবস্থিত পুরাতন মোটর গ্যারেজের স্থানে নির্মাণাধীন ভবনটি সম্প্রসারণ করে এসি বাস কাউন্টার স্থাপনের উপযোগী করে প্রস্তুত করা হবে।

• ​প্রবেশপথ ও ওয়াকওয়ে: এসি বাস কাউন্টারের প্রবেশপথ প্রশস্ত করা হবে এবং সেখানে পার্কিং শেড ও যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

• ​নতুন কাউন্টার শেড: খুলনা বিভাগীয় কাউন্টার শেডের দক্ষিণ পাশে একই ধরনের আরও একটি নতুন কাউন্টার শেড নির্মাণ করা হবে।

• ​বৃষ্টির পানি রোধে ব্যবস্থা: বর্ষাকালে যেসব কাউন্টার শেডে বৃষ্টির পানি প্রবেশ করে, সেগুলোতে পানি প্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

• ​ড্রেনেজ ও বসার স্থান: টার্মিনালের অভ্যন্তরে পয়ঃনিষ্কাশন (ড্রেনেজ) ব্যবস্থা উন্নত করা হবে এবং যাত্রীদের বিশ্রামের জন্য পর্যাপ্ত সংখ্যক বেঞ্চ নির্মাণ করা হবে।
​ডিএসসিসি কর্তৃপক্ষ আশা করছে, এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়িত হলে সায়দাবাদ টার্মিনালের ট্রাফিক শৃঙ্খলা ফিরবে এবং যাত্রীদের ভোগান্তি বহুলাংশে কমে আসবে।

About Author Information

babu babu

কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা

​সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ

যানজট নিরসন ও যাত্রীসেবা বৃদ্ধিতে ডিএসসিসির বিশেষ উদ্যোগ

Update Time : ০৬:১৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬